নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ১৮ জুলাই উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি। এছাড়াও অনুষ্ঠানে নওগাঁ জেলার সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, সুধীজন, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনা, শুভেচ্ছা বিনিময় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার