আমিন আহমেদ আফসারীর আহব্বানে ভেটেরান্স বাংলাদেশ এর অভূদয়
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
গত ১৭ জুলাই ২০২৬ ইং,বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি সেগুনবাগিচা ঢাকা।। মেজর আমিন আহমেদ আফসারী অবসর জীবনে এ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের সূত্রপাতের সাথে নিজেকে জড়িয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মেজর আফসারী ভিপি নূর এর সাথে যুক্ত হয়ে গণধিকার পরিষদ নামের একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থেকে সম্মুখ সারীতে অবদান রেখেছেন। পরবর্তীতে গণআধিকার পরিষদের রেজা কিবরিয়ার অংশের সাথে ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ সকল অবস্থান থেকে কোন উদ্দেশ্য হাসিল করতে না পেরে, নিজ উদ্যোগে বাংলাদেশ সংস্কার পার্টি নামকরণ করে একটি রাজনৈতিক দলের গোড়াপত্তন করেন। এই রাজনৈতিক দলের আশা অনুরূপ জনসমর্থন না পেয়ে বা জনগণ দ্বারা প্রত্যাক্ষিত হয়েছে। টকশোতে সস্তা জনপ্রিয় কথা বলে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত এই মুখ মেজর আমিন আহমেদ আফসার নিজ কমিউনিটিতে ফিরে এসে নিজ উদ্যোগে "ভেটেরান্স বাংলাদেশ" বা "যোদ্ধা প্রবীণ " বা "প্রবীণ যোদ্ধা " নামকরণ করে নিজে কমান্ডো ফোর্সের সদস্য বিধায় কিছু সংখ্যক পরিচিত ও কাছের অবসরপ্রাপ্ত কমান্ডো সদস্যদের নিয়ে উদ্বোধন করেছেন, বাংলাদেশ রিপোর্টার্স ইনস্টিটিউটে। মেজর আমিন আহমেদ আফসারী নিজে রাজনীতি করতে যেয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছেন সামাজিক সংগঠনে। যেখানে তিনি শপথ নিয়েছেন সামাজিক এই সংগঠনকে রাজনৈতিকভাবে ব্যবহার করবেন না। এই সংগঠনের একজন সদস্য স্মৃতিচারণ করতে গিয়ে প্রতিবেদক কে বলেছেন। মেজর আমিন আহমেদ আফসারী মহোদয়ের কোর্স মেট অল্প কিছুদিন পূর্বে সেনাবাহিনী প্রধান ছিলেন। কয়েকজন অবসর সেনাদের সাংগঠনের নেতৃবৃন্দ আমিন আহমেদ আফসারী সাহেবের শরণাপন্ন হয়েছিলেন। আফসারী সাহেব কে অনুরোধ করেছিলেন যে আপনি সেনাবাহিনী প্রধানকে একটা ফোন করুন যেহেতু আপনার কোর্স মেইট, আমরা খুব খারাপ অবস্থাতে আছি মাত্র ৪১৮ টাকা রেশন মানি পাচ্ছি। বিষয়টা আপনি সেনাবাহিনী প্রধান কে বলুন, যেহেতু আপনার বন্ধু। তখন মেজর আফসারী মহোদয় বিষয়টি কৌশলে এড়িয়ে গিয়েছিলেন, এবং একটি ফোন কল করতে অস্বীকৃতি জানিয়েছিলেন, অনীহা প্রকাশ করেছিলেন। ঘটনাটি উল্লেখ করে একটি সংগঠনের ওই নেতা বলেন এই ধরনের নেতার মাধ্যমে ভবিষ্যতে অবসর সেনাদের এই সংগঠন সামাজিক ভাবে সারা বাংলাদেশে অবসর সেনা দের কতটা সহায়তা করবেন বিষয়টি নিয়ে সংশয় আছে। ওই নেতা আরো উল্লেখ করেন টকশোতে জনপ্রিয় কথা বলা আর মানুষের পাশে দাঁড়ানো বা মানুষের জন্য কাজ করা, মানুষের উপকার করা, অধিকার, কল্যাণ ও মানবিক সেবা প্রদান করা এক জিনিস নয়।। পরিশেষে তিনি আশা প্রকাশ করেন ভেটেরান্স বাংলাদেশ যেনো মেজর আফসারী সাহেবের মাধ্যমে সফলতা অর্জন করেন। কারণ সারা বাংলাদেশের এই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অসহায় সদস্যদের পাশে দাঁড়ানোর, তাদের জন্য কাজ করার কার্যত অর্থে তেমন কোন মানুষ নেই।। মেজর আফসারীর জন্য শুভকামনা।
দৈনিক বিজয় নিউজ/ ইডি