বোচাগঞ্জে এনসিপির সমাবেশে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাফসির হাসানকে পরিচয় করিয়ে দিলেন সারজিস আলম

বোচাগঞ্জে এনসিপির সমাবেশে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাফসির হাসানকে পরিচয় করিয়ে দিলেন সারজিস আলম
ছবিঃ মোঃ আনোয়ার হোসেন

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর বোচাগঞ্জ প্রতিনিধি:

১৮ জুলাই ২০২৬, শনিবার রাত ৯টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রবীন্দ্র-নজরুল চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা ও সমাবেশ’ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বক্তব্যের একপর্যায়ে তিনি বোচাগঞ্জ উপজেলা এনসিপির সভাপতি তাফসির হাসানের হাত উঁচু করে উপস্থিত নেতাকর্মীদের সামনে তাঁকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, জাতীয় কৃষক শক্তির সদস্য সচিব গোলাম মোর্তুজা সেলিম, দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক সামসুল মুক্তাদির, জেলা যুগ্ম আহ্বায়ক তাফসীর হাসান, ফয়সাল মোস্তাকসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আনোয়ার হোসেন