নাইক্ষ্যংছড়িতে থানা পুলিশের অভিযানে ১০টি মালিকবিহীন বার্মিজ গরু আটক!

নাইক্ষ্যংছড়িতে থানা পুলিশের অভিযানে ১০টি মালিকবিহীন বার্মিজ গরু আটক!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০টি মালিকবিহীন বার্মিজ গরু আটক করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) ভোর আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিচামারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাত্রীকালীন মোবাইল ডিউটিতে থাকা এসআই হাবিবুর রহমান খান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মালিকবিহীন ১০টি বার্মিজ গরু উদ্ধার ও জব্দ করেন। পুলিশ জানায়, উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় সাধারণ ডায়েরি (জিডি) রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে মালিকবিহীন বার্মিজ গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে গবাদিপশু পাচার প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি