দেশের বিভিন্ন স্থানে চলমান বন্যা পরিস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে মানবিক সেবায় কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধিকার পরিষদ এর সদস্যরা
দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
" বন্যাত্যদের পাশে আমরা মানুষ মানুষের জন্য " এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের আনোয়ারা উপজেলা , দুর্গত বন্যাত্যদের মাঝে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অধিকার পরিষদের দলের সদস্যরা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দিন দিনের মতো এ্যাণ সামগ্রী ও উপহার সামগ্রী বিতরণ ) এর সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ্যাণ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয় পক্ষ হতে চট্টগ্রাম অঞ্চলের, আঞ্চলিক অধিকার পরিষদের সভাপতি ইউনিট লিডার মোআইয়ুবখান, আনোয়ারা থানার , সহ সভাপতি দিল মোহাম্মদ,চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ মোতাহের হোসেন, অর্থ সম্পাদক শহিদুল হোসেন। আনোয়ার থানার অধিকার পরিষদেরসদস্যদের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যরা বলেন, টানা অতিবৃষ্টি, উজানের ঢল এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে, কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ চট্টগ্রাম জেলার সহায়তা, ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় স্বেচ্ছাসেবী কার্যক্রমে তাঁদের এই নিরলস অংশগ্রহণ, মূলমন্ত্র, সেবাদানে সদা প্রস্তুত থাকার বাস্তব প্রতিফলন।
দৈনিক বিজয় নিউজ/ শহিদুল