বগুড়ায় টিএমএসএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শনে ড. হোসনে আরা বেগম
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র আওতাধীন পরিচালিত টিএমএসএস ট্রাভেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও আধুনিক টিএমএসএস'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম। শুক্রবার ১৭ জুলাই তিনি এ প্রতিষ্ঠানটি সরে জমিন পরিদর্শন করেন। পরিদর্শন উপলক্ষে সকাল থেকেই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত প্রচেষ্টার মাধ্যমে পরিদর্শন কার্যক্রমের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেন। পরিদর্শনকালে নির্বাহী পরিচালক প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে সবার প্রতি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যেককে স্নেহ ও আন্তরিকতার নিদর্শন হিসেবে একটি করে গামছা উপহার দেন। তাঁর এই সরলতা, আন্তরিকতা ও কর্মীদের প্রতি ভালোবাসা উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশ ও আনন্দের সৃষ্টি করে। এ ঘটনায় দিনটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কাছে আরও স্মরণীয় হয়ে ওঠে।এ সময় টিএমএসএস'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে পরিদর্শন কার্যক্রম আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। পরিদর্শনকালে টিএমএসএস পরিবারের সদস্যরা নির্বাহী পরিচালকের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেন। তাঁরা বলেন, তাঁর অনুপ্রেরণা, দিক নির্দেশনা ও কর্মীদের প্রতি আন্তরিকতা টিএমএসএস পরিবারের সদস্যদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
টিএমএসএস পরিবারের সদস্যরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মানব কল্যাণে আরও বেশি অবদান রাখার জন্য দোয়া কামনা করেন। এ সময় পরিচালক সাজ্জাদুল বারী সুমন, টিএমএসএস'র নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান