হোমনা থানা থেকে হ্যান্ডকাফ পরিহিত আসামির পালানোর চেষ্টা

হোমনা থানা থেকে হ্যান্ডকাফ পরিহিত আসামির পালানোর চেষ্টা
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় হ্যান্ডকাফ পরিহিত এক মাদক মামলার আসামি থানা হেফাজত থেকে তিতাস নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ। গতকাল রবিবার সন্ধা সাড়ে ৭ টার দিকে হোমনা থানা থেকে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় পালানোর চেষ্টায় নদীতে ঝাপ দিয়ে দেয়। পুলিশ জানায়, রোববার (১৯ জুলাই) পঞ্চবটি সোলেমান শাহ মাজার এলাকা থেকে মো. ইসলাম মিয়া (৩৫) নামে মাদক কারবারীকে ১৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। থানায় মামলার কার্যক্রম চলাকালে হ্যান্ডকাফ পরা অবস্থায় দৌড়ে তিতাস নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পুনরায় থানা হেফাজতে নেওয়া হয়। হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, ইয়াবা সহ আটক আসামী ইসলাম মিয়া পালানোর জন্য নদীতে ঝাপদেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পালানোর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ