পটুয়াখালীর মির্জাগঞ্জে চিকিৎসার অভাবে পা কেটে ফেলতে হতে পারে জুলাই যোদ্ধার
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
নার্ভের চিকিৎসার অভাবে একটা পা কেটে ফেলতে হতে পারে জুলাই যোদ্ধা আরিফুলের। উন্নত চিকিৎসার জন্য বর্তমান সরকার থাইল্যান্ড পাঠাইছিলেন। আমার পায়ের ভিতর থেকে বেশ কয়টা গুলি বের করেছেন। প্রায় ২৬ টা অপারেশন হয়েছে আমার পায়ের।অনেক উন্নত চিকিৎসা পাইলেও সেখানে নার্ভের কোন চিকিৎসা নাই। তাই সেখানে পায়ের নার্ভের চিকিৎসা হয় নাই। বর্তমানে একটা পা আস্তে আস্তে শুকাইয়া যাইতেছে। ঢাকাতে নিজের তত্বাবধানে দেশীয় চিকিৎসা নিতেছে আরিফুর। অতি শিগ্রই উন্নত চিকিৎসার জন্য তাকে সিংগাপুর পাঠাইতে না পারলে হয়তো তার একটা পা কেটে ফেলতে হতে পারে।
আরিফুলের মাতা শামীমা বেগম বলেন,আমার ছেলে আজ ২ বছর ধরে বিছানায় । কি হয় জানিনা। এভাবে পা শুকাইয়া যেতে থাকলে পা কেটে ফেলতে হতে পারে। উন্নত চিকিৎসার ব্যবস্থা করে আমার বাবাকে বাঁচান আপনারা। আরিফুলে পিতা হারুন অর রশিদ বলেন,আরিফুল আমার সমস্ত পরিবারের হাল ধরে রেখেছিল। আমি আর পারছিনা,হিমশিম খাচ্ছি। অভাব বেড়ে চলছে। আমার মেঝ ছেলে মোঃ হাসিব লেখা পড়া ছেড়ে সংসারের অবস্থা খারাপ বলে ঢাকা গেছে চাকরির করতে। অল্প বেতনে গাড়িতে মাল উঠানো নামানোর কাজ করছে নারায়ণগঞ্জের গাউছিয়ায়।
ছাত্র আন্দোলনের এক ছাত্র নেতা জানান, আরিফুলের চিকিৎসার শুরু থেকেই তাঁর সঙ্গে ছিলেন। অ্যাম্বুলেন্সের যোগান দেওয়া,হাসপাতালে,লেবুখালী ক্যান্টনমেন্ট সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ সাথে আসা-যাওয়া সহ নানানভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তিনি। সাথে থাকার কারণে চিকিৎসকের দেওয়া তথ্যমতে আরিফুলের শারীরিক অবস্থা উন্নতির জন্য তিনি হাইজিন সম্পর্কে বেশি গুরুত্ব দেন। এই মুহূর্তে যদি আরিফুল কে কোন স্বাস্থ্য সম্মত পরিবেশে, স্বাস্থ্যসেবায় রাখা যেত তা হলে হয়তো আরিফুল মনের দিক থেকে সুস্থতা অনুভব করতো। এই মুহুর্তে আরিফুর কে নার্ভের চিকিৎসার জন্য সিংগাপুর পাঠাইতে পারলে হয়তো তার পা কেটে ফেলতে হবে না। আরিফুলের দাবী বর্তমান প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান যেন একজন প্রকৃত জুলাই যোদ্ধা হিসাবে আমাকে সিংগাপুরে চিকিৎসার ব্যাবস্থা করেন। আরিফুর আরো বলেন গত দুই মাসে মাসিক সম্মানি ও পাচ্ছি না যে বর্তমানে স্বাভাবিক চিকিৎসার পাশাপাশি নিজে স্ত্রী ও সন্তানের ভরন পোশনের ব্যাবস্থা করবো।
মির্জাগঞ্জ উপজেলা সাবেক নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম আমাকে মহিষকাটা বাজারে একটা স্টল বরাদ্দ করে দেওয়ার ওয়াদা করেও দেয় নায়। বর্তমানে মানবেতর জীবন যাপন করিতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন