কুমিল্লা জেলা অনলাইন প্রেস ক্লাব: ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির আত্মপ্রকাশ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে যেকোনো বিপদ-আপদে একে অপরের পাশে ছায়ার মতো থাকার প্রত্যয় এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে ‘কুমিল্লা জেলা অনলাইন প্রেস ক্লাব’-এর ১০১ সদস্য বিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি। কুমিল্লার আলেখারচরস্থ কুমিল্লা ক্রাইম বার্তার অঙ্গপ্রতিষ্ঠানে গত ৫ই আগস্ট (বুধবার) সন্ধ্যায় এক জরুরি সভার মাধ্যমে জেলার গণমাধ্যম অঙ্গনে গতিশীলতা আনতে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মো: রেজা। সাংবাদিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের পথচলা, পেশাগত দক্ষতা এবং সবসময় জেলার সকল গণমাধ্যমকর্মীকে অভিভাবকসুলভ স্নেহে আগলে রাখার মানসিকতা তাঁকে সবার কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাঁর এই বলিষ্ঠ, সৎ ও দূরদর্শী নেতৃত্বে কুমিল্লা জেলা অনলাইন প্রেস ক্লাব আরও বেশি শক্তিশালী হয়ে সত্য ও ন্যায়ের পথে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে সকলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠন সূত্রে জানা যায়, এর আগে ২০২৪ সালে একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। বর্তমান সময়ের চাহিদাকে গুরুত্ব দিয়ে সেই কমিটি বিলুপ্ত করে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য এই নতুন অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন:
সভাপতি: মো: রেজা (স্টাফ রিপোর্টার, এশিয়ান টিভি)।
সাধারণ সম্পাদক: মো: শরিফুল ইসলাম সুমন (প্রতিষ্ঠাতা, দৈনিক কুমিল্লা প্রতিদিন ও সাংগঠনিক সম্পাদক, চ্যানেল এস আর বুড়িচং উপজেলা প্রতিনিধি)।
সিনিয়র সহ-সভাপতি: সোয়েব আকতার শান্ত (মুরাদনগর উপজেলা প্রতিনিধি, মাইটিভি)।
সহ-সভাপতি: কাইয়ুম পাটোয়ারী (কুমিল্লা জেলা প্রতিনিধি, দৈনিক সমাচার)।
সহ-সাধারণ সম্পাদক: আলেক হোসেন (প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ)।
দপ্তর সম্পাদক: আাক্কাস আল মাহমুদ (হেড অব নিউজ, কুমিল্লা ক্রাইম বার্তা)।
প্রচার সম্পাদক: নাঈম আহমেদ (স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বার্তা ও সদর দক্ষিণ প্রতিনিধি, কুমিল্লা ক্রাইম বার্তা)।
অন্যান্য: মো: এরশাদ রানা।
প্রাথমিক পর্যায়ে এই ৮টি পদে দায়িত্বপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও, পরবর্তীতে অর্থ সম্পাদকসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের নাম ঘোষণা করা হবে। জেলার অনলাইন গণমাধ্যমকর্মীদের পেশাগত উৎকর্ষ সাধন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখতে এই কমিটি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ