খুলনা মহানগর জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমোদন

খুলনা মহানগর জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমোদন
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা মহানগর শাখার ৪১ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট) বেলা ১০টায় ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, খুলনা মহানগর কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এ কে এম আশিক উল্লাহ। তাঁর সুপারিশের ভিত্তিতে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো.শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত ৪১ সদস্যের খুলনা মহানগরের নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। অনুমোদিত খুলনা মহানগর কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মোঃ ইফতেখার আলী বাবু পিএইচএফ কে সভাপতি, ব্যবসায়ী শেখ মনজু হাসান অপুকে সিনিয়র সহ-সভাপতি, ব্যসায়ী আলহাজ্ব মিজানুর রহমানকে সহসভাপতি, সিএন্ডএফ এর সভাপতি মোঃ মোশাররফ হোসেনকে সহসভাপতি, খুবি'র ডেপুটি রেজিস্ট্রার লাভলী খাতুনকে সহ-সভাপতি, মোঃ রিপন তরফদারকে সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মোঃ শামীম জিহাদকে যুগ্ম সাধারণ সম্পাদক, রোটারিয়ান মোল্লা মারুফ রশিদ পিএইচএফ কে সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ইউসা জহিরকে প্রচার সম্পাদক, ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেনকে দপ্তর সম্পাদক, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জিএম মোরশেদ রনিকে কোষাধক্ষ্য ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ হুমাইরা মুসলিমা বাবলিকে মহিলা সম্পাদিকা করে খুলনা মহানগর পেশাজীবী দলের ৪১ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, আগামী তিন থেকে চার মাসের মধ্যে খুলনা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা মহানগর কমিটি অনুমোদনের সময় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস মাহবুব, দপ্তর সম্পাদক এ কে এম আশিক উল্লাহ, কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস. এম. মুসা, কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আরফিন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম হীরক, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, সেক্রেটারী প্রভাষক মোঃ সিদ্দিকুল ইসলাম, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মোঃ নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু ও কেন্দ্রীয় কমিটির যুগ্মপ্রচার সম্পাদক মোঃ আঃ খালেক খান খুলনা মহানগর জাতীয়তাবাদী পেশাজীবি দলের নবগঠিত কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ ইফতেখার আলী বাবু পিএইচএফ ও সাধারণ সম্পাদক রিপন তরফদার এবং কমিটির অন্যান্য সকল সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তারা আশা প্রকাশ করেন, খুলনা মহানগর নবগঠিত কমিটির, নতুন নেতৃত্ব মহানগরের সকল পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে গতিশীল, বেগবান, সুসংগঠিত করা ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান