বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের দ্বি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৩ জুলাই) সকাল ১১ টায় পৌর শহরের বাহিরগোলা রোডস্থ সিরাজগঞ্জ জেলা ফার্টিলাইজার কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনে প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে একক প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন খান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আব্দুল্লাহ নাসের রানা, সহ - সভাপতি পদপ্রার্থী মোঃ মোশাররফ হোসেন মুন্না, দুলাল তালুকদার , মোসারফ হোসেন , মোঃ আলাউদ্দীন , বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের ২০২৪-২০২৬ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম আবু, সহ- সভাপতি মোঃ নজরুল ইসলাম, মোঃ মোশাররফ হোসেন ( মুন্না), মোঃ রেজাউল করিম রোকনী, কার্যকরী সদস্য নুরুল ইসলাম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের এবং শাহজাদপুর থানা প্রতিনিধি মোঃ আলাউদ্দিন, বেলকুচি থানা প্রতিনিধি লক্ষণ চন্দ্র সাহা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ হোসেন আলী ছোট্ট প্রমুখ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট