ব্রাহ্মণপাড়া, কুমিল্লায় শিশু অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি হাটহাজারী থেকে গ্রেফতার

ব্রাহ্মণপাড়া, কুমিল্লায় শিশু অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি হাটহাজারী থেকে গ্রেফতার
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চাঞ্চল্যকর শিশু অপহরণ ও ধর্ষণ মামলার মূল এজাহারনামীয় আসামি মোহাম্মদ রিফাতকে (২৫) চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ মঙ্গলবার এই অভিযান পরিচালনা করা হয়। ​ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, গত ২১/০৭/২০২৬ তারিখ মঙ্গলবার ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্য সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। মূল ঘটনাটি ব্রাহ্মণপাড়া থানাধীন ১নং মাধবপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের মকিমপুর আব্দুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ঘটলেও, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে পালিয়ে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা থেকে আইনের আওতায় আনা হয়। ​গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ রিফাত নোয়াখালী জেলার হাতিয়া থানার চৌরাঙ্গী হাতিয়া বাজার এলাকার চৌধুরী গ্রামের (ইউছুফ মিয়ার বাড়ি) বাসিন্দা। তিনি বর্তমানে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার শিকারপুর এলাকার (আল-আমিন স্কুল সংলগ্ন নেয়ামত আলী সড়কের জনৈক জাবেদের বাড়ি) ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ​মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৪/০৭/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল আনুমানিক ১১:৪৫ ঘটিকার সময় ব্রাহ্মণপাড়া থানাধীন মকিমপুর আব্দুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে ওই শিশু ভিকটিমকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায় আসামি। পরবর্তীতে তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন শিকারপুর এলাকায় আসামির নিজস্ব ভাড়া বাসায় নিয়ে গিয়ে শয়নকক্ষের ভেতরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ভিকটিমের পরিচয় নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হয়েছে। ​পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ