সিরাজগঞ্জে জুলাই গনঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গনঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে জুলাই গনঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। জুলাই গনঅভ্যুত্থানে সিরাজগঞ্জের শহীদ পরিবারে সন্মাননা ও অনুদান গ্রহণ করেন  শহীদ রজ্জুর পরিবার, শহীদ সুমন, শহীদ আব্দুল লতিফ,  শহীদ আব্দুল আলীম, শহীদ নজরুল ইসলাম ,  শহীদ সুজন, শহীদ সিহাব, শহীদ ইয়াহিয়া, শহীদ সিয়াম, পরিবারের অবুদান প্রদান করা হয়।  বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ পৌরভাসানী মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি , বিরোধীদলীয় হুইপ, উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান তিনি তার বক্তব্য বলেন,  আবু সাঈদ মুগ্ধ এখন ও শেষ হয়নি যুদ্ধ জুলাই গণঅভ্যুত্থানে নিহত প্রত্যেক পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে। ৩০ থেকে ৩৫ হাজার আহত যোদ্ধার সুচিকিৎসার কার্যকর ব্যবস্থা করতে হবে। যারা ইনকাম করতে অক্ষম হয়েছে, প্রতিটি পরিবারের ভরণপোষণের দায়িত্ব গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোষরদের বিচারের আওতায় আনতে হবে। যাদের রায় হয়েছে, শেখ হাসিনাসহ সবাইকে দেশে এনে রায় কার্যকর করতে হবে। আমাদের যুদ্ধ চলতে থাকবে, যতদিন দুর্নীতিমুক্ত সমাজ কায়েম না হবে। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশের ৭০ ভাগ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। তবে জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের মত নিয়ে সেটি বাতিল করেছে। কেউ কেউ বলছে, সংবিধানে গণভোট নেই, গণভোট অবৈধ। গণভোট যদি অবৈধ হয়, তাহলে অন্তর্বর্তী সরকার, বর্তমান সংসদ অবৈধ। জনগণের সাথে তালবাহানা না করে অতিদ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ওবাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা  আমীর মাওলানা মোঃ শাহীনুর আলম এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহর শাখার আমীর সহকারী অধ্যাপক মোঃ আব্দুল লতিফ।  সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেল জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মোঃ আনোয়ার হোসেন,  বাংলাদেশ খেলাফত মজলিশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুর রউফ, সেক্রেটারি মাওলানা মোঃ আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, সিরাজগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ মোস্তফা মাহমুদ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট