এসএসসি-দাখিলে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
এসএসসি ও সমমান এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এবং তরুন সমাজসেবক সোহেল আহম্মদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ সাফল্য তাদের ভবিষ্যৎ জীবনের পথচলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, মেধা ও প্রতিভাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন মানুষের মেধা, যোগ্যতা ও ভবিষ্যৎ নির্ধারণ করে না। যারা এবার প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নিতে হবে। ইনশাআল্লাহ, আগামী দিনে তারাও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি ফলাফল প্রত্যাশিত না হওয়া শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে দাঁড়াতে অভিভাবক, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ