কুমিল্লায় মাদকের ভয়াবহত রোধে সুশীল সমাজের সাথে পুলিশের জোরালো মতবিনিময় সভা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:
মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কুমিল্লায় সিভিল সোসাইটির নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলার পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলানায়তনে আয়োজিত এই সভায় মাদক নির্মূলে দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয়সহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম। আলোচনা সভায় বক্তারা বর্তমান সময়ের সবচেয়ে বড় সামাজিক ব্যাধি মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং এর মূল উৎপাটনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মাদকের সরবরাহ ও ব্যবসা পুরোপুরি বন্ধ করতে পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সুশীল সমাজ এবং সর্বস্তরের জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ