সিরাজগঞ্জে জেলা আইনজীবী সমিতির বিঙ্গ আইনজীবীদের নিয়ে ই- বেইল বন্ড ব্যবহার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে জেলা আইনজীবী সমিতির বিঙ্গ৷ আইনজীবীদের নিয়ে ই- বেইল বন্ড ব্যবহার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুর আড়াইটার দিকে জেলা আইনজীবী সমিতির আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরি হলরুমে, জেলা আইনজীবী সমিতির সিরাজগঞ্জের আয়োজনে ই- বেইল বন্ড ব্যবহার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় জেলা আইনজীবী সমিতি সিরাজগঞ্জের সভাপতি ও পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার এর সভাপতিত্বে কর্মশালায় জেলা আইনজীবী সমিতির ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবীর, এর সঞ্চালনায় উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার, যুগ্ম জেলা দায়রা জজ সিরাজগঞ্জের মোঃ মিলন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট