কুমিল্লার দাউদকান্দিতে ২৫১ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

কুমিল্লার দাউদকান্দিতে ২৫১ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে একটি হাইয়েস মাইক্রোবাস থেকে ২৫১ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কালো রঙের মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। ​বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকার ঈসা খাঁ পাম্পসংলগ্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। ​দাউদকান্দি মডেল থানার সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে তদন্ত কর্মকর্তা ওসি শামসুল আলম, এসআই রবিউল ইসলাম ও এসআই কাওসার হোসেনসহ পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

​অভিযানে উদ্ধার করা হয়:
​২৫১ কেজি গাঁজা
​ভারতীয় ফেয়ারডিল সিরাপ: ১ হাজার ৫৭৫ বোতল
​এস্কাফ সিরাপ: ১ হাজার ২০০ বোতল
​মাদক পরিবহনে ব্যবহৃত জব্দকৃত গাড়িটির নম্বর— ঢাকা মেট্রো-চ-১৫-১৩১৫। পুলিশ জানায়, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। ​পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এই বড় মাদকের চালানের সঙ্গে জড়িত অন্যান্য চক্রের সদস্যদের খুঁজে বের করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ ​সুমন আহমেদ