প্রয়াতা মেঘনা বড়ুয়া'র ১ম মৃত্যু বার্ষীকি উদযাপন অনুষ্টান

প্রয়াতা মেঘনা বড়ুয়া'র ১ম মৃত্যু বার্ষীকি উদযাপন অনুষ্টান
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

রাউজান উপজেলার বৌদ্ধতীর্থ পল্লী কাঝর দীঘির পাড় জেতবন বিহারের ধার্মিক উপাসক প্রয়াত প্রমোদ বড়ুয়া'র সহধর্মীনি শ্রদ্ধাবতী উপাসিকা প্রয়াতা মেঘনা বড়ুয়া'র ১ম মৃত্যুবার্ষিকী স্বরণে তারই পুত্র-কন্যা ও পুত্রবধুগনের আয়োজনে অষ্টপরিস্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান আজ ১৬ আগষ্ট ২০২৬ রবিবার নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। মাঙ্গলীক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঝর দীঘির পাড় জেতবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সচ্চিতানন্দ মহাথের, প্রধান অতিথি ছিলেন আবুরখীল দক্ষিণ ঢাকাখালী জেতবন বিহারের অধ্যক্ষ, বাংলাদেশ বুড্ডিষ্ট মং সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বৈদ্যপাড়া সার্বজনীন মহামেধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানপাল থের, বিশেষ অতিথি ছিলেন বৈদ্যপাড়া সার্বজনীন ধন্জয় বিহারের অধ্যক্ষ ভদন্ত রতনানন্দ ভিক্ষু। বৈদ্যপাড়া সার্বজনীন পুর্ণচন্দ্র বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মরুদ্র থের'র সঞ্চালনায় প্রারম্বিক বক্তব্য রাখেন কাঝর দীঘির পাড় জেতবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য জগদীশ বড়ুয়া ও দীপংকর প্রজ্ঞাবার্তা'র সম্পাদক প্রনব বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন বর্ষিয়ান উপাসক সুদর্শন বড়ুয়া,  সাংবাদিক, গ্রামের ব্যাক্তিবর্গ  বিভিন্ন  আত্মীয় সজন উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া