মনোহরদীতে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় যে,শনিবার(১৩ এপ্রিল) রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার একদুরিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে হোসনা নামের ৩ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ রাকিব উদ্দীনের ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।শনিবার ভোরে হোসনার স্বামী তার ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।হোসনার মৃত্যুর কারন জানতে চাইলে তার স্বামী রাকিবের পরিবার কোন কারন জানাতে পারেনি।অন্তঃসত্ত্বা হোসনার পরিবার বাদী হয়ে মনোহরদী থানায় মামলা দায়ের করেন।পুলিশ হোসনার স্বামী রাকিব ও তার ননদকে গ্রেফতার করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম