নওগাঁর রানীনগরে মোবাইল ফোনের ভিডিও দেখিয়ে এক শিশুকে পালাক্রমে ধর্ষণে অভিযোগ
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে ৬ বছর বয়সি এক শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে করা মামলায় দু'জন কিশোর এবং ৮ বছর বয়সি এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১৩ বছর বয়সি এক শিশু। মোট ৩ জনকে আটক করেছে নওগাঁর রাণীনগর থানা পুলিশ। এক শিশুকে পালাক্রমে ধর্ষণ ও অপর শিশুকে ধর্ষণ চেষ্টার পৃথক দুটি ঘটনা ঘটে বুধবার ২৬ আগস্ট বিকেলে নওগাঁর রাণীনগর থানাধীন লোহাচূড়া দক্ষিণপাড়া ও চক পারইল এলাকায়। পালাক্রমে ধর্ষণের শিকার শিশু নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পালাক্রমে ধর্ষণের অভিযোগে করা মামলায় আটককৃত দুই কিশোর হলেন, নওগাঁর রাণীনগর থানাধীন লোহাচূড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে ইসতিয়াক (১৫) ও সিদ্দিকের ছেলে মারুফ (১৬)। এছাড়া ধর্ষণ চেষ্টার ঘটনায় আটককৃত শিশু সিফাত হোসেন (১৩) রাণীনগর উপজেলার চক পারইল গ্রামের দুলাল হোসেনের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, গত বুধবার বিকেল ৪টারদিকে ৬ বছর বয়সি শিশু মারুফদের বাড়িতে খেলাধুলা করতে যায়। সে সময় ঐ বাড়িতে মারুফ ও ইসতিয়াক অবস্থান করছিলো, বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোর ইসতিয়াক ও মারুফ মোবাইল ফোনে ভিকটিম শিশুকে কাটুন ভিডিও দেখিয়ে ও ফুসলিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এমনকি শিশু চিৎকার করায় তার মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করেন তারা। এঘটনায় ভিকটিম শিশুর মা বৃহস্পতিবার ২৭ আগস্ট বাদী হয়ে রাণীনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন। অপরদিকে বুধবার বিকেলে ৮ বছর বয়সি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাণীনগর থানা পুলিশ বৃহস্পতিবার ২৭ আগস্ট বিকেলে ১৩ বছর বয়সি শিশু সিফাত হোসেন কে আটক করেছেন।
পৃথক দুটি ঘটনায় দুই কিশোর ও এক শিশু মোট ৩ জনকে গ্রেফতার এর সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মন্ডল বৃহস্পতিবার রাতে প্রতিবেদক কে বলেন, শিশু ধর্ষণের মামলায় আটককৃত দুই কিশোরকে বৃহস্পতিবার নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ৮ বছর বয়সি শিশুকে ধর্ষণ চেষ্টা করায় গ্রেফতারকৃত ১৩ বছর বয়সি শিশু'র বিরুদ্ধে আইনি পক্রিয়া চলছে বলেও জানান থানার অফিসার ইনচার্জ।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার