গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের উদ্যোগে শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনষ্ঠিত

গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের উদ্যোগে শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনষ্ঠিত
ছবি: কাজী আব্দুল্লাহ্ আল সুমন

দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  ৩০ এ  আগষ্ট  রবিবার বিকেলে  শ্রীপুর উপজেলার শ্রীপুর রেলওয়ে স্টেশন এর সাথের রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচির  উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা। এ সময় গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম এম ফারুকের  আয়োজনে, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এবং আনন্দ টিভি ও দৈনিক জনতার গাজীপুর জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, জেলা রিপোর্টার্স ফোরামের সিনিয়র সহ-সভাপতি তানভীর আহমেদ, নাগরিক টিভির গাজীপুর প্রতিনিধি রোমান আহমেদ, দৈনিক গণমুক্তির স্টাফ রির্পোটার কাজী আব্দুল্লাহ আল সুমন, শহিদ সরকারসহ জেলা রিপোর্টার্স ফোরামের অন্যান্য সদস্যরা। এ সময়  শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে ফলজ বনজ ও ঔষধি গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। এ সময়  বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করেন স্থানীয় স্বেচ্ছাসেবী  সংগঠন সূর্যোদয়  স্পোর্টিং  ক্লাব।

দৈনিক বিজয় নিউজ/ কাজী আব্দুল্লাহ্ আল সুমন