রাউজান কেরানীহাট এলাকায় দূর্বৃত্তর গুলিতে করিম নামের এক ব্যক্তি খুন

রাউজান  কেরানীহাট এলাকায় দূর্বৃত্তর গুলিতে করিম নামের এক ব্যক্তি খুন
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম রাউজান উপজেলার ১২ উরকিরচর ইউনিয়নে ৮নং ওয়ার্ডের হারপাড়া। ৩ সেপ্টেম্বর ২৬ বৃহস্পতিবার রাত ৯টায় সময় মোহাম্মদ করিম (৩৬ ) নামের এক ব্যক্তি গুলিতে নিহত হওয়ার ঘটনা জানা যায়। নিহত করিমের মরদেহ কেরানি হাট রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।নিহত করিম হাড়পাড়া শরীফের ছেলে। ঘটনাস্হলে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন, উরকিরচরের কেরানি হাট এলাকায় কে বা কারা গুলি করে হত্যা করেছে, বিষয়টি আমরা তদন্ত করে দেখে বিস্তারিত পরে জানানো হবে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে হত্যাকান্ডের কারণ জড়িতদের শনাক্ত এবং ঘটনার পেছেনে কোন পূর্ব বিরোধ আছে কিনা তা খতিয়ে দেখছে।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া