অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা কে বিশেষ সংবর্ধনা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
আজ ৪ঠা সেপ্টেম্বর ২০২৬, রোজ শুক্রবার বেলা ১০০০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলার প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা মাসিক সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সার্জেন্ট তাইজাল হক তাজুল ইবি অবঃ। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা মহোদয় কে জেলা কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। জেলা কমিটির সকল নেতৃবৃন্দের বক্তব্য শেষে অধিকার পরিষদ এর প্রতিষ্ঠাতা মহোদয় দীর্ঘক্ষণ বক্তৃতা করেন। সভায় অধিকার পরিষদ কর্তৃক অবসর সেনাদের মুক্তির সনদ ছয় দফা ও ছয়টি কল্যাণ পাঠ করে শোনানো হয়। অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সার্বিক কার্যক্রম সম্বন্ধে সকলকে অবগত করা হয়। প্রতিষ্ঠাতা মহোদয় জেলার সকল অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে সংগঠনের ছায়াতলে আনার তাগিদ প্রদান করেন। একই শহরে অবসর সেনাদের অন্যান্য কমিটির সাথে সুসম্পর্ক স্থাপনের বিষয়ে জেলার শীর্ষ নেতাদের পরামর্শ প্রদান করেন। জেলাতে অবসর সেনাদের উপর যে কোনো ধরনের নির্যাতন, জুলুম, অত্যাচার, অবিচার, জখম ইত্যাদি ঘটনা ঘটলে সকল কমিটিকে একসাথে জোরালো ভাবে প্রতিবাদ করার আহ্বান জানান। চুয়াডাঙ্গা জেলায় যে নামেই সংগঠন হোক না কেন সেই সকল সংগঠনগুলোকে কেন্দ্রীয় সংগঠনের সাথে যুক্ত থাকার পরামর্শ প্রদান করেন, কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয়ভাবে যখনই অবসর সেনাদের অধিকার কল্যাণ ও মানবিক সেবা নিয়ে কর্মসূচি প্রদান করবে সেই সকল কর্মসূচিতে জেলা থেকে প্রতিনিধি প্রেরণের উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রতিষ্ঠাতা মহোদয় সকলের প্রতি অনুরোধ করে বলেছেন কেন্দ্রীয় সংগঠন গুলোর হাত শক্তিশালী করতে পারলেই অধিকার আদায় সহজ হবে। ছোট ছোট মতো পার্থক্য ও নেতৃত্বের প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকবেই, এর মধ্য দিয়েই আমাদের সফল হতে হবে। সেই সফলতার লক্ষ্যে সকলকে ন্যায় সঙ্গত ইস্যুগুলো নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ রেখে, উপস্থিত সকলকে সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন।
দৈনিক বিজয় নিউজ/ মশিউর রহমান