চুয়াডাঙ্গা বিএনপির শুদ্ধি অভিযানে এক নেতার বহিষ্কার
দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা দর্শনা বিএনপি যুব দলের নেতা মো রাকিবুল হাসান ব্রাইটকে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারআদেশ করা হয়েছে ৷ দলের সর্বোচ্চ নীতি নির্ধারণের নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও যুব দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের সাক্ষরিত আদেশে এই বহিষ্কার করা হয়েছে ৷ চুয়াডাঙ্গা বিএনপির ভরাডুবির কারন দলের ভিতরে থেকে দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া,ব্যক্তিগত অপরাধ করে দলের সুনাম ক্ষুন্ন করা,মাদকের সাথে জড়িত থাকা,দলের নাম ভাংগে চাঁদ বাজি করা ৷ এইসব বিষয়ে দল কাউকেই ছাড় দিতে রাজি না ৷ এরই ধারাবাহিতায় দলের সিদ্ধান্ত অনুযায়ী রাকিবুল হাসানকে বহিষ্কার করা হয় ৷
দৈনিক বিজয় নিউজ/ মশিউর