পুলিশের হাতে ইয়াবা সহ যুবক আটক

পুলিশের হাতে ইয়াবা সহ যুবক আটক
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক সাড়ে দশ ঘটিকার সময় উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাশিপুর গ্রামের বাউফল টু কাশিপুর পাকা রাস্তার উপর, বশির মল্লিকের বাড়ির সামনে থেকে বাউফল থানা পুলিশ হোসেন ফকির নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃত হোসেন ফকির বাউফল এর আদাবাড়ীয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্মী পাশা গ্রামের আব্দুল সাত্তার ফকিরের ছেলে বলে জানা যায়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী