চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পেশাজীবী দলের আলোচনা সভা
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের চট্টগ্রাম জেলার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট লোকমান হায়দার। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঈনউদ্দীন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং পেশাজীবীদের সাংগঠনিক দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তারা দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় পেশাজীবীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় বক্তব্য দেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের চট্টগ্রাম জেলার সিনিয়র সহ-সভাপতি সাইফুল জাহাঙ্গীর, সহ-সভাপতি তারেক মহসিন, সাংগঠনিক সম্পাদক কাজী আনসারুল হক, দপ্তর সম্পাদক শ্যামল দাশসহ অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আলমগীর, অ্যাডভোকেট সফিকুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ, অ্যাডভোকেট সাইফু উদ্দীন, অ্যাডভোকেট জহির উদ্দীন, অ্যাডভোকেট মুমিনুল হক, অ্যাডভোকেট আরশাদুল কায়েম, অ্যাডভোকেট মামুনুর রহমান, অ্যাডভোকেট মাইমুনা হক ও অ্যাডভোকেট লোকসানা আক্তার প্রমূখ। এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী সালা উদ্দীন, খুরশিদা বেগম, ব্যবসায়ী মাসুদ সিকদার, জানে আলম, অজিত বড়ুয়া, ব্যবসায়ী সিরাজুল ইসলাম, সাবেক প্রশাসনিক কর্মকর্তা সাইফ উদ্দীন শিমুল, জালাল উদ্দীনসহ জাতীয়তাবাদী পেশাজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, নানা শ্রেণি পেশার মানুষ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান