খলিলপুরে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস খাদে
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী কলাপাড়ায় খলিল পুর মাদ্রাসার সামনে রাস্তার পাশে খাদে ঢাকা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা ঢাকাগামী আইকন এক্সপ্রেস স্লিপার দ্রুতগামী যাত্রীবাহী বাসটি চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয়। স্থানীয় লোকজন এসে বাসটির ভিতরে আটকে পরা চালক সহ সব যাত্রীদের স্ব শরীরে উদ্ধার করতে সক্ষম হয়। উপস্থিত জনগণের মন্তব্য আল্লাহ তায়ালার পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসার সামনে দূর্ঘটনা ঘটছে,সে জন্য হয়ত এত মর্মান্তিক দুর্ঘটনার পরেও কোন যাত্রীদের ক্ষয়ক্ষতি হয় নাই। অবশেষে লোকজন প্রশাসনের খবর দিলে, পুলিশ এসে বাসটির দায়িত্বভার তাদের নিয়ন্ত্রণে রাখে বলে জানা যায়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী