বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা মহিলা দলের সভা
দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ চুয়াডাঙ্গা মহিলা দলের দলের সভা ও রেলি অনুষ্ঠিত হয় ৷ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজজামান শরীফ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিলটন৷ প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কথা তুলে ধরেন৷ দেশ যখন চরম সংকটের মধ্যে ছিল,এক দলীয় শাসন ব্যবস্থা অন্য দিকে অর্থনৈতিক সংকটের মধ্যে ছিল ঠিক তখনই এদেশের শাসনভার নিজ হাতে তুলে নিয়ে দেশের সেই চরম সংকটের অবসান ঘটিয়ে এই দেশের মানুষের শান্তির পথ দেখায়৷ ঠিক আজ খুনি হাসিনা পালাবার আগে দেশের অর্থনৈতিক ব্যবস্থা শেষ করে গেছে ৷ একইভাবে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসে দেশের মানুষের শান্তির আলো দেখাচ্ছে ৷ প্রধান অতিথি আরও বলেন আজ আমাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে ৷ বিশেষ অতিথি খালিদ মাহমুদ মিলটন ও একই বার্তা দিলেন ৷ দলকে শক্তিশালী করে বিএনপির আদর্শের দিক জনগণের কাছে তুলে ধরার জোর তাগিদ দিলেন ৷ উপস্থিত মহিলা দলের নেত্রীরা ও দলকে জিয়াউর রহমানের আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন৷
দৈনিক বিজয় নিউজ/ মশিউর