৫০ পিস ইয়াবাসহ গলাচিপায় দুইজন গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গলাচিপা থানাধীন পৌরসভার রতনপুর ৩ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. দুলাল হাওলাদার (৫৪) ও মো. আবুল হোসেন (৫০)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় গলাচিপা থানায় মামলা নং-৪৪, তারিখ ১৭-০৯-২০২৬ রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী