ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ হাসপাতালে মোবাইল ছিনতাইকারী আটক
দৈনিক বিজয় নিউজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
আজকে সকালে তারিখ ০১-১০-২০২৬ ১১.০০ঘটিকায় দুই জন চিহ্নিত মাদক সেবী ঈশ্বরগঞ্জ হাসপাতালে ফায়ার সার্ভিস চাল কের মোবাইল ছুড়ি করে আনসার সদস্যর হাতে সরাসরি ধরা পড়ে। ফায়ার সার্ভিস গাড়ির চালক মোঃ সোহেলরানা ঈশ্বরগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য আসে এক পর্যায়ে চিহ্নিত চুর এবং মাদক ব্যবসায়ী ১/ আদু মিয়া পিতা মৃত আলাউদ্দিন মাস্টার কাকনহাটি। ২/মোঃ শুভ পিতা আরস মিয়া গ্রাম চরনি খলা কলা এরা দুই জন মোবাইল চুরি করতে যেয়ে হাতেনাতে ধরা পড়ে আনসার সদস্যের হাতে। তারপর দুজনকে নিয়ে ঈশ্বরগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসার ডাক্তার জাকির হোসেনের অফিসে নিয়ে বিস্তারিত অবগত করেন। ডাক্তার জাকির হোসেন তাৎক্ষণিক থানাকে অবগত করেন। তাৎক্ষণিক থানা হতে একটি মোবাইল টিম আসে এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে চুর দুজনকে থানায় নিয়ে যায় এই বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস গাড়ির চালক মোঃ সোহেল রানা থানায় অভিযোগ দিতে আসামিদের সাথে থানায় গিয়েছে। চুর দুই জন মাদক সেবন এবং মাদক চাপ লাই দিয়ে থাকে এদের কে আরও আগে অনেক বার পুলিশ থানায় নিয়ে চালান করে পরে জামিন নিয়ে আবার সেই একই কাজে জড়িত আছে। এদের জন্য এলাকায় ভবিষ্যৎ প্রজন্ম হুমকির সম্মুখ আছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রফিকুল