দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিজ্ঞান মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলা উদ্ধোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, নির্বাহী সদস্য এড আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মোঃ সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মোল্লা, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন সরকার, বিদ্যালয় অভিভাবক সদস্য মোঃ ওমর ফারুক প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিজ্ঞান মেলা নতুন কিছু শেখার পাশাপাশি বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজতে উৎসাহিত করে। বিভিন্ন সমস্যার সমাধানে শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন প্রকল্প ও উদ্ভাবন করেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিজ্ঞান মেলার আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ। আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ আলতাফ হোসেন, দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ আজিজুল হক। অতিথিগণ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও বিজ্ঞান মেলায় অংশগ্রহণ কারী বিজয়ীদের কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিকের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ