রাজশাহী মোহনপুরে ৪০০ কৃষকের মাঝে সার বিতরণ মেসার্স রহমান ট্রেডার্সের উদ্যোগে

রাজশাহী মোহনপুরে ৪০০ কৃষকের মাঝে সার বিতরণ মেসার্স রহমান ট্রেডার্সের উদ্যোগে
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুরে চার শতাধিক কৃষকের মাঝে নির্ধারিত মূল্যে সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) উপজেলার রায়ঘাটি ইউনিয়নের কেশরহাট এলাকায় মেসার্স রহমান ট্রেডার্সের উদ্যোগে এ সার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে কৃষকদের মধ্যে সার সরবরাহ করা হয়। মেসার্স রহমান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিসি আইসি ) অনুমোদিত সার ডিলার। প্রতিষ্ঠানটির সামনে টাঙানো মূল্যতালিকা অনুযায়ী, প্রতি কেজি ইউরিয়া ও টিএসপি ২৭ টাকা, ডিএপি ২১ টাকা এবং এমওপি ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে প্রতি ৫০ কেজির বস্তা ইউরিয়া ও টিএসপি ১ হাজার ৩৫০ টাকা, ডিএপি ১ হাজার ৫০ টাকা এবং এমওপি ১ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।

সার বিতরণকালে নির্ধারিত মূল্যে সার বিক্রি, কৃষকদের মধ্যে সুশৃঙ্খলভাবে সার সরবরাহ এবং বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। কৃষকরা যাতে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেন, সে বিষয়েও নজর দেওয়া হয়। মোহনপুর উপজেলার , কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, মোহনপুরে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। সার নিয়ে কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই। তবে কেউ কৃত্রিম সংকট তৈরি না করলে কৃষকদের সার পেতে কোনো সমস্যা হবে না।

ডিলার মো. মোস্তাফিজুর রহমান বলেন, “কৃষকদের চাহিদা অনুযায়ী বরাদ্দকৃত সার সরবরাহ করা হচ্ছে। কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পান, সে বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি।
সার নিতে আসা কৃষকরা জানান, সময়মতো সার পাওয়া ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চাষাবাদের মৌসুমে নির্ধারিত দামে সার পাওয়া গেলে উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। সুষ্ঠু ব্যবস্থাপনায় সার বিতরণ অব্যাহত থাকলে কৃষকদের ভোগান্তি কমবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন