মনোহরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন যারা

মনোহরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন যারা
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

আগামী ২১ মে বাংলাদেশ নির্বাচন কমিশন(সিইসি)কর্তৃক ঘোষিত ৩য় ধাপে  নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচন অনুুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন,ষাটের দশকের তূখোড় ছাত্রনেতা, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের  তিনবারের সফল সভাপতি,নরসিংদী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য,শিল্পমন্ত্রী মহোদয়ের রাজনৈতিক সহযোদ্ধা,নরসিংদী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর(পি.পি)এড.মু.ফজলুল হক,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক,পাঁচকান্দি ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ,মোঃহাবীবুর রহমান রঙ্গু,নরসিংদী জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য,নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি,শিল্পমন্ত্রী মহোদয়ের ছোট ভাই,নজরুল মজিদ মাহমূদ স্বপন,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক,নরসিংদী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য,বাবু প্রিয়াশীষ রায়।এ ছাড়াও চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,মাওঃজাহাঙ্গীর আলম ও প্রবীন আওয়ামীলীগ নেতা ও উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য এবং বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হক ভাণ্ডারীর নাম শুনা যাচ্ছে। ইতিমধ্যেই তারা নিজ নিজ সমর্থকদের নিয়ে উপজেলার বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন।সাধারণ ভোটারদের সাথে কথা বললে তারা জানান,এ নির্বাচনে জনগণ যদি স্বতঃফূর্ত ভাবে অংশগ্রহণ করতে পারে তাহলে তাদের পছন্দের প্রার্থীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম