পাবনার চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন আতিকুর রহমান আতিক

পাবনার চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন আতিকুর রহমান আতিক
ছবি: আকাশ

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ দ্বিতীয় ধাপের নির্বাচনে পাবনা জেলার চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। শনিবার (২০ এপ্রিল ২০২৪) দুপুরে চাটমোহর স্টার মোড়ের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও ডিবিগ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন।

তিনি বলেন, চাটমোহর ও ভাঙ্গুড়ার মানুষ এমপির পরিবারতন্ত্রের বলয় ভেঙে দিবে। উপজেলা পরিষদের ভোটের মাধ্যমে ওসব মানুষকে প্রতিহত করবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে আতিককে বিজয়ী করতে হবে। এতোদিন চাটমোহর কে অন্য চোখে দেখা হয়েছে। এখান উন্নয়নকাজ ঠিকমতো করেনি। এদিকের মানুষ অবহেলিত রয়েছে। অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হচ্ছে। নিজেদের পরিবারতন্ত্র মজবুত করতে বড় ছেলেকে মেয়র পদ থেকে পদত্যাগ করিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করাবেন। আর ছোট ছেলেকে মেয়র পদে দিবেন। এটা কোনভাবেই জনগণ মেনে নিবে না। জননেত্রী শেখ হাসিনাও এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। কোন এমপি মন্ত্রীর সন্তান ও স্বজনরা প্রার্থী হতে পারবেন না।

সভাপতির বক্তব্য চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান আতিক বলেন, আপনাদের ভোটে বিজয়ী হলে এলাকার অবহেলিত জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করে যাব। এলাকার আপামর জনতাকে সঙ্গে নিয়ে কাজ করব। চলনবিল অধ্যুষিত এলাকাকে আধুনিকায়ন করতে কাজ করে যাবো। চাটমোহর উপজেলাকে রোল মডেলে পরিণত করার চেষ্টা করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাটমোহর পৌরসভার মেয়র ও পাবনা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকি বিল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন, চাটমোহর মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম বকুল, চাটমোহর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম মনি প্রমূখ।

পরে আতিকুর রহমান আতিকের সমর্থনে একটা বিশাল মিছিল চাটমোহর স্টার মোড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় রাস্তার দুই পাশের জনসাধারণ তাকে হাত নাড়িয়ে সমর্থন জানান। উপস্থিত মতবিনিময় সভায় হাজার নেতাকর্মীরা ২১মে সারাদিন ভোট দিয়ে জয়ী করার আশাবাদ ব্যক্ত করেন।চাটমোহর বার্তার সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব মোঃ হাবিবুর রহমান, চাটমোহর রিপোটার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ।

দৈনিক বিজয় নিউজ/ আকাশ