নরসিংদীর রায়পুরা শ্রীরামপুরে নসিমনের থাক্কায় সিএনজি আরোহী ১- মহিলার মৃত্যু আহত-২ চালক আটক
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নাসিংদীতে ৩ইং মে শুক্রবার রায়পুরার শ্রীরামপুর এলাকায় একটি রডবাহী নসিমনের ধাক্কায় প্রাণ হারান সিএনজির ভিতরে থাকা এক মহিলা যাত্রী,ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। সূত্র মতে জানা যায়,রায়পুরা শ্রীরামপুর থেকে একটি সিএনজি নরসিংদীর উদ্দেশ্যে ফেরার পথে উল্টো দিক থেকে দ্রুত গতিতে রায়পুরা শ্রীরামপুর এলাকায় ঢুকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে সামনের দিক থেকে সজোরে ধাক্কা দিলে সিএনজির ভিতরে থাকা মহিল্লার বুকে রড ঢুকে গেলে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। অপর যাত্রী,রায়পুরা উপজেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলামের হাতের ভিতরে রড ঢুকে যাওয়ায় গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনার পর নসিমন চালক পালিয়ে যাবার সময় জনগন তাকে আটক করলে,রায়পুরা থানা পুলিশ, জনতার হাত থেকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন