গোবিন্দগঞ্জে আনারস প্রতীকের বিশাল মটরবাইক শোডাউন
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
আগামী ২১শে মে আসন্ন গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক শাকিল আকন্দ বুলবুলকে বিজয়ী করার লক্ষে বিশাল মটরবাইক শোডাউন বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে। শোডাউনে উপস্থিত থেকে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ পৌর বাজারের স্বনামধন্য ঝংকার ক্লাবের সাধারণ সম্পাদক পৌর শহরের চাষকপাড়ার গ্রামের স্থায়ী বাসিন্দা আব্দুল কাইয়ুম সরকার এবং সাপমারা ইউপি সদস্য তুষার সরকার। শুক্রবার (১০ মে, ২০২৪) বেলা ২টার দিকে মৌসুমী তেল পাম্প থেকে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা এ শোডাউন করে। তারা উপজেলার কামারদহ, কোচাশহর, শিবপুর, মহিমাগঞ্জ, শালমারা, ফুলবাড়ী, রাখালবুরুজ ও গোবিন্দগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, আগামী মঙ্গলবার (২১ মে, ২০২৪) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউপির দু’বারের চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুলকে উপজেলা চেয়ারম্যান পদে আনারস প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে মাঠ পর্যায়ের নেতা-কর্মী ও ভোটারদের উদ্বুদ্ধ করতে এ শোডাউনের আয়োজন করে।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু