বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে জনমত সৃষ্টির লক্ষ্যে গোবিন্দগঞ্জে বিভিন্ন ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে লিফলেট বিতরণ

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও  উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে জনমত সৃষ্টির লক্ষ্যে গোবিন্দগঞ্জে বিভিন্ন ইউনিয়ন বিএনপি'র  উদ্যোগে লিফলেট বিতরণ
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

শুক্রবার , মে ১০ ২০২৪, বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ১ দফা দাবী আদায়, একতরফা উপজেলা পরিষদ নির্বাচন সহ সকল স্থানীয় সরকার নির্বাচন বর্জন কার্যক্রম গতিশীল ও জনমত সৃষ্টি করার লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি উদ্যোগ কামদিয়া,নাকাই ও হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী কৃষক খেটে খাওয়া মেহনতি মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক জননেতা ফারুক আহম্মদ, যুগ্ম আহবায়ক ইমরান চৌধুরী, কানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম যুগ্ম সম্পাদক মোস্তাক চৌধুরী,নাকাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাইন বিল্লাহ খন্দকার লুলু, আব্দুর রহিম শাহীন মিয়া, আব্দুল মালেক,হরিরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম সরকার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল আলম জুয়েল,পৌর যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানু মন্ডল বাবু সহ ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন বঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু