শিবপুরে পুকুর থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

শিবপুরে পুকুর থেকে  অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
ছবিঃ আবু নাঈম রিপন

 

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী জেলা শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের তালতলা নামক স্থানে একটি পুকুরে ১৯ইং মে রবিবার,সকালে মাঝ বয়সী এক নারীর মৃতদেহ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী, শিবপুর মডেল থানায় খবর দিলে, এস আই সাব্বির, ও এ এস আই, মারুফা বেগম সঙ্গীয় পুলিশর একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানা যায়, অপরিচিত এই মহিলাকে কেউ চিনে না। এবং এর আগে কখোনো দেখেন নি বলে জানান। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের লোকজনের সাথে কথা বলে বিস্তারিত জানার চেস্টা করছেন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন