উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন প্রয়োজন- বগুড়ায় ডক্টর সিরাজুল ইসলাম
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর মোঃ সিরাজুল ইসলাম দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন অফিস কার্যালয় পরিদর্শন করেন। তিনি শনিবার ফাউন্ডেশন অফিস কার্যালয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন। ডক্টর সিরাজুল ইসলাম বলেন, দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়ন প্রয়োজন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছে পিছিয়ে পড়া নারীদের ক্ষতায়ন ও শিক্ষার মাধ্যমে এগিয়ে আনতে হবে, তারা যেন উন্নয়নের অংশীদার হয়। তিনি আরও বলেন এ জনপদ বেগম রোকেয়ার। তিনি শিক্ষার জন্য নারী জাগরনে কাজ করেছেন। তেমনি ভাবে আলোকিত মানুষ অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম নারীর ক্ষমতায়ন ও শিক্ষা উন্নয়নে কাজ করছেন। টিএমএসএস মমইন বিনোদন জগতে ডক্টর এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমী কর্তৃক আয়োজিত শিক্ষানবিশ সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর সিরাজুল ইসলাম উপযুক্ত কথাগুলি বলেন। ডক্টর এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমির চেয়ারপার্সন এ্যাডভোকেট মালেকা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি টিএমএসএস প্রতিষ্ঠার ইতিকথা উপস্থাপন করেন।
তিনি এ প্রতিষ্ঠানের বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষা সম্প্রসারণের নানা দিক তুলে ধরেন। তিনি টিএমএসএসের সকল মানবিক কর্মকান্ডগুলো দেশের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের পরিকল্পনার কথা উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন মিশ্র, বগুড়ার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান ও টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও উপস্থাপন করেন উপ-পরিচালক মুহাম্মদ মমিনুল ইসলাম। এর আগে অতিরিক্ত সচিব ডক্টর মোঃ সিরাজুল ইসলাম টিএমএসএস পরিচালিত টিএমএসএস নার্সিং কলেজ পরিদর্শন ও শিক্ষকদের সাথে মত বিনিময় শেষে তিনি পৃথক পৃথক ভাবে টিএমএসএস পরিচালিত অর্টিজম স্কুল, প্রতিবন্ধী স্কুল, পূর্নবাসন কেন্দ্র, রিলিজিয়াস কমপ্লেক্স, মেডিকেল কলেজ ও ক্যান্সার হাসপাতাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন। তিনি টিএমএসএস পরিচালিত নানা কর্মকান্ড ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এ সময় টিএমএসএসের উপদেষ্টা মোঃ সহিদুল ইসলাম খান, পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম, পরিচালক জিজি এন্ড আইটি মোঃ মাহাবুবর রহমান, বিভিন্ন উপদেষ্টা, টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সাবিক মোঃ ফেরদৌস রহমান, একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান, সহকারী পরিচালক মোঃ শাফি পারভেজ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, নানা শ্রেণির মানুষ, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান নানা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বহু দর্শক সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠান উপভোগ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোঃ সিরাজুল ইসলাম টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করায় টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান