কেশবপুরে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

কেশবপুরে শিশুদের মাঝে উপহার সামগ্রী  বিতরণ
ছবি: পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গায় মধ্য  ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ জুন-২৪) বিকেলে প্রতিষ্ঠানের হলরুমে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রকল্পের ব্যবস্থাপক লিটন বেপারী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি অধ্যাপক মছিহুর রহমান ও কেশবপুর চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে। অনুষ্ঠানে ১৮৫ টি শিশুর হাতে উপহার সামগ্রী হিসাবে ব্যাগ, চাদর ও মশারী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এলসি সভাপতি জাবেশ বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন শংকর দাশ। ব্যাগ, চাদর ও মশারী পেয়ে শিশুরা দারুণ খুশি।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ