উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ত্রি-মুখী সংঘর্ষ- গুলাগুলিতে ১জন পুলিশ নিহত বিদেশি পিস্তল উদ্ধার!

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ত্রি-মুখী সংঘর্ষ- গুলাগুলিতে ১জন পুলিশ নিহত বিদেশি পিস্তল উদ্ধার!
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘আরসা সন্ত্রাসীদের দু'পক্ষ গোলাগুলির সংঘর্ষে  পুলিশের মধ্যে ১জন নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বিদেশি পিস্তল। বুধবার (১২ জুন) ভোর ৬ টায় উখিয়ার ঘোনার পাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ৮ এপিবিএন'র অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মো. আমির জাফর। নিহত আব্দুল মোনাফ (২৬) এই ব্লকের বাসিন্দা আজিম উল্লাহ'র ছেলে।

পুলিশ জানিয়েছে, আব্দুল মোনাফ একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।আমির জাফর বলেন, সকালে উখিয়ার ঘোনার পাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা’র সন্ত্রাসীদের দু'পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে আরসা সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে।

‘ত্রিমুখী গোলাগুলির এক পর্যায়ে আরসা সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে ১জন'কে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এসময় ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিদেশি একটি পিস্তল। গুলিবিদ্ধ ব্যক্তিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এডিআইজি বলেন, ‘কি কারণে আরসা সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, তা নিশ্চিত নয়। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান, এপিবিএন'র এ কর্মকর্তা।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি