(শিবপুর সাবরেজিস্টার অফিস দুর্নীতির আখড়া) গ্ৰাহকরা বঞ্চিত হচ্ছেন প্রকৃত সেবা থেকে সরকার হারাচ্ছে রাজস্ব
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে ছুটি না নিয়েই উধাও হয়ে গেলেন শিবপুর সাব রেজিস্ট্রার মো: মাহবুব হোসেন।এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে সকাল থেকে দলিল করতে আসেন অনেক গ্রাহক।সাব রেজিস্ট্রারকে না পেয়ে হতাশ হয়ে চলে যান অনেকেই।কিন্তু তারপরও কিছু গ্রাহক দুপুর পর্যন্ত থেকে যান অফিসে। অদ্য ১৩ইং জুন বৃহস্পতিবার সরকারি কর্ম দিবস থাকলেও অফিস না করে নিজের বাড়ি গোপালগঞ্জে চলে যান শিবপুরের সাব রেজিস্ট্রার মাহবুব হোসেন। সরজমিনে দুপুর ১২:৩০ টায় অফিসে গিয়ে দেখা যায়,অফিসের সকল স্টাফরা আছেন, অফিস খোলা আছে সাব রেজিস্ট্রারের খাস কামরার,বাইরে অপেক্ষা করছে দলিল করতে আশা গ্রাহকরা, কিন্তু সাব রেজিস্ট্রার আছেন গোপালগঞ্জ।গ্রাহকদের বলা হয়েছে সাব রেজিস্ট্রার আছেন।খাস কামরার ভিডিও নিতে গেলে,সাব রেজিস্ট্রি অফিস সহায়ক কেশব নামের এক ব্যক্তি বাধা সৃষ্টি করে বলেন,আপনি কি অনুমতি নিয়েছেন,স্যার ছুটিতে আছেন ,একটু আগে দরখাস্ত অফিসে পৌঁছে দেওয়া হয়েছে। সাব রেজিস্ট্রার অফিস না করলে এক সপ্তাহ আগে সেটি সবাইকে জানিয়ে দেওয়া হয়।তিনি অফিস করবেন না সেই দরখাস্ত দুপুরে কেন যাবে ,তখন সাব রেজিস্টার গোপালগঞ্জে ।
ঈদুল আযহা কে সামনে রেখে অনেকেই দলিল করতে যান শিবপুরে কিন্তু সেইসবের কোন তোয়াক্কা করেননি তিনি।নিজের মন মতো খেয়াল খুশি অনুযায়ী চালাচ্ছেন অফিস।তার এমন বিতর্কিত কর্মকান্ডে সরকার হারাচ্ছে রাজস্ব। আর হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য।সে বিষয়ে চলছে অনুসন্ধান।অফিস সহায়ক কেশব ও দুর্নীতি করে কামিয়েছেন কোটি কোটি টাকা।এ বিষয়ে বক্তব্য নিতে সাব রেজিস্টার মো: মাহবুব হোসেন কে মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।নরসিংদী ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার সরকার লুৎফর কবিরের মোবাইলে ফোন দিলে তিনি জানান,আমাকে বলেছিল ছুটি নিবে, দরখাস্তটা আমি এখনো পাইনি। জানা যায় স্হানীয় কয়েকজন সাংবাদিক নামধারী কিশোর গ্যাং লিডার কে মাসিক বেতন ভাতা দিয়ে লালন পালন করে থাকে , যাতে অন্য কোন সাংবাদিক অফিসিয়াল কোন তথ্য ,ছবি বা ভিডিও করতে না পারে। সাংবাদিকদের উপস্থিতির খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ৫/৬ জন সাংবাদিক নামক কিশোর গ্যাং লিডার উপস্থিত হয়ে প্রকৃত সাংবাদিকদের কর্মকান্ডে বিঘ্ন সৃষ্টি করে এবং হাত পা ভেঙ্গে মামলায় ঢুকিয়ে পুলিশে দিবে বলে হুমকি দেয়।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন