ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য পাকিস্তানে রাতভর বিক্ষোভ।
তেহরিক-ই-ইনসাফ সমর্থকরা অনাস্থ। ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ-সমাবেশ করেছে।
তেহরিক-ই-ইনসাফ সমর্থকরা অনাস্থ। ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ-সমাবেশ করেছে। রোববার রাতে ১০ এপ্রিল রাতে দেশটির অন্তত ৪০ টি শহরে বিক্ষোভকারীরা সমবেত হয়েছেন।
এর মধ্যে পেশোয়ার, মালাকান্দ, মুলতান, খানেওয়াল, খাইবার, কোয়েটা, ওকারা, ইসরামবাদ শহরে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাজাউর, লাওয়ার দির, শংলা, কোহিস্তান, মানসেহরা, সোয়াত,গুজরাট, ফয়সালাবাদ বিক্ষোভ হয়েছে। এর আগে শনিবার ৯ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ইমরান খান বলেন, শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ থেকে পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে। দলের সমর্থকদের বিক্ষেভ-সমাবেশ নিয়ে তিন বলেন, পাকিস্তানের জনগণই সবসময় তাদের নিজেদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করেছে।
এদিকে, প্রবাসী পিটিআই সমর্থকরাও ইমরান খানের পক্ষে বিক্ষোভ করেছেন। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, পিটিআই সমর্থকরা লন্ডনের হাইড পার্কে জড়ো হয়ে ইমরানের পক্ষে স্লোগান দিচ্ছেন।
ইমরান খান প্রবাসীদের এমন সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন । এ নিয়ে এক টুইটবার্তায় তিনি বলেন, স্থানীয় মীরজাফরদের দ্বারা জামিনে মুক্ত হয়ে ক্ষমতায় এসে মার্কিন- সমর্থিত শাসনব্যবস্থার পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সব পাকিস্তানিদের ধন্যবাদ। তিনি আরও বলেন, দেশে-বিদেশে পাকিস্তানিরা এটিকে জোরারোভাবে প্রত্যাখ্যান করছে এই বিক্ষোভ তারই প্রমাণ।
দৈনিক বিজয় নিউজ/ছদ্মপদী