নাইক্ষ্যংছড়ি বাইশারীতে গণ সংবর্ধণায় ফুলে ফুলে সিক্ত হলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানগন

নাইক্ষ্যংছড়ি বাইশারীতে গণ সংবর্ধণায়  ফুলে ফুলে সিক্ত হলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানগন
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে গণ সংবর্ধণা অনুষ্ঠানে ফুলে ফুলে সিক্ত হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমেদ ও ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন। ২০ জুন বৃহস্পতিবার বিকাল চারটায় বাইশারীর সর্ব স্তরের জনসাধারণ কতৃক আয়োজিত বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্টিত গণ সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইশারীর সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনু সাবেক ছাত্র লীগ সভাপতি এসএনকে রিপনের পরিচালনায় পবিত্র কোরআন ও ত্রিপঠক পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন।


গণ সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমেদ। তিনি উপস্থিত হাজারো জনতার উদ্দেশ্য বলেন আমি সকল সাধারণ জনগনের জন্য সব সময় পাশে আছি। আমি সকলের নির্বাচিত চেয়ারম্যান। আমাকে যিনি ভোট দিয়েছেন এবং দেন নাই সকলের জন্য আমি সমান। আমার অফিস সকল জনগনের জন্য উম্মুক্ত থাকবে। আমি সত্যকে পছন্দ করি। আপনারা সত্যি কথাটা আমার কাছে তুলে ধরবেন। তিনি বর্তমান সাংসদ সাবেক মন্ত্রী বীর বাহাদুরের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকলকে মিশে মিশে থাকার আহবান ও জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, আওয়ালীগের নেতা মাহবুবুর রহমান, মীর্জা হাবীব বেগ, আওয়ালীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল মান্নান জিন্নাহ, বিএনপি সাবেক নেতা ছিদ্দকুর রহমান, সাবেক ইউপি আবু তৈয়ব, যুবদল নেতা, জাফর আলম প্রমুখ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা সাইফুদ্দিন বাহাদুর, মীম ছালেহ আহমেদ, সাবেক ইউপি সদস্য সাবেকুন্নাহার, আবদু শুক্কর, প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমেদ ও ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন কে শত শত জনতা ফুলের মালা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি