নরসিংদীতে মাহবুবুল চেয়ারম্যান হ,ত্যা কান্ডে ব্যবহৃত পিস্তল ও গুলি উদ্ধার

নরসিংদীতে মাহবুবুল চেয়ারম্যান হ,ত্যা কান্ডে ব্যবহৃত পিস্তল ও গুলি উদ্ধার
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মেহের পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও গুলি উদ্ধার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ। সূত্রে জানা যায়,মাধবদী থানার মামলা নং-২৬, তারিখ-৩০ইং , ধারা-১৪৩/৩৪২/১২০বি/৩২৬/৩০৭/৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানসমূহ ৩/৪/৬ মামলায় গ্রেফতারকৃত রিমান্ডের আসামী নোবেল মিয়া ওরফে নবেল মিয়া (২৮), পিতা-হাবিবুর রহমান, সাং-পৌলানপুর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী এর দেওয়া তথ্যমতে মাহবুবুল চেয়ারম্যানকে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি মাধবদী থানাধীন ভগিরথপুর সাকিনস্থ আতাউর মেম্বারের বসত বাড়ির দক্ষিন পাশে লোহার সিড়ি সংলগ্ন মাটির নিচে পুতে রাখা অবস্থায় আসামীর দেখানো ও শনাক্তমতে ২২ইং শনিবার আনুমানিক ১.১০ টায়,নরসিংদী জেলা ডিবির অফিসার ইনচার্জ তারণ্যের অহংকার খোকন চন্দ্র সরকারের নির্দেশে এসআই (নিঃ) সাদেকুর রহমান সহ সঙ্গীয় অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করেন। এই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন নরসিংদীর সচেতন মহল।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন