শিবপুর উপজেলা আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিবপুর উপজেলা আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

২৩ জুন ২০২৪ ইং রবিবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে আনন্দ র‍্যালি ও শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ফেদৌসী ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহসীন নাজির, প্রচার সম্পাদক ও সাবেক সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রাপ্ত ফজলে রাব্বি খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা,ভাইস চেয়ারম্যান ইফতেখারউদ্দিন খান নিপুন , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুুর রহমান খান ভুলু মাস্টার, সাধারন সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর পৌরসভা মেয়র প্রার্থী, ও নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব মো: সামসুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জোনায়েদুল হক ভূইয়া জুনু, আলহাজ্ব শাখাওয়াৎ হোসেন সুমন, সাবেক মহাসচিব ডি এল এফ ই ও স্ট্যান্ডিং কমিটির সদস্য। পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন