মনোহরদীতে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের দায়িত্বভার গ্রহণ
দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ
বৃহস্পতিবার(২৭ জুন)সকালে উপজেলা পরিষদ হলরুমে ষষ্ঠ গ নির্বাচনে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল মজিদ মাহমুদ স্বপন, ভাইস চেয়ারম্যান তৌহিদ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন শিল্পী দায়িত্বভার গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী,এ্যাড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম.পি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান,সহকারী কমিশনার (ভূমি)মারুফ দস্তেগীর,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,আবুল কাশেম ভূঁইয়া,উপজেলা পরিষদের সদ্য-বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইকবাল আহমেদ,পৌরসভার মেয়র আমিনূর রশীদ সুজন,সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুুষ্ঠানের শুরুতেই নতুন পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং পুরনো পরিষদের সদ্য-বিদায়ী চেয়ারম্যান( ভারপ্রাপ্ত)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
দৈনিকি বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম