বুড়িচংয়ে কিশোর গ্যাং উৎপাত বৃদ্ধি জড়িয়ে পড়ছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা

বুড়িচংয়ে কিশোর গ্যাং উৎপাত বৃদ্ধি জড়িয়ে পড়ছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা
ছবি: মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে পড়ছে। এতে অভিভাবকদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। দিন দিন এদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন। অনুসন্ধানে জানা যায়, উপজেলায় বিভিন্ন স্কুল,কলেজ মাদ্রাসা,গ্রামের রাস্তা দোকানের সমানে দলবেধে আড্ডা জমায় অযথা ঘুরাফেরা করে কিশোর গ্যাং।

অনেক কিশোর গ্যাং আধিপত্য বিস্তারে জড়িয়ে পড়ছে ঝগড়া মারামারিতে। তাদের পিতা- মাতা ভাই-বোন অভিভাবকরা সচেতন না থাকায় তাদের স্কুল- কলেজ পড়ুয়া সন্তানরা জড়িয়ে পড়ছে বিপদজনক কিশোর গ্যাং এর সাথে।কিশোর গ্যাং দমনে প্রশাসন সক্রিয়া থাকলেও বুড়িচংয়ে কোথাও না কোথাও ঘটছে কিশোর গ্যাংয়ের উৎপাত জনিত অপরাধ। তারা স্কুল কলেজগামী বা ভোর সকলে কোচিং সেন্টারগামী ছাত্রীদের অলি -গলি রাস্তায় চলাচল সময় বিভিন্ন কৌশলে শিক্ষার্থীদের দিকে তাকিয়ে ইভটিজিং করছে।অনেক শিক্ষার্থী লজ্জায় কিংবা বখাটের ভয়ে তা কাউকে জানাতে পারছে না। এছাড়াও তারা প্রতিদিন চুরি ছিনতাই, মোবাইলে লুডু মাধ্যমে জুয়া খেলা লিপ্ত হচ্ছে। বুড়িচং উপজেলায় কিশোর গ্যাং এর উৎপাত বন্ধ করতে পুলিশ প্রশাসন কঠোর ভূমিকা নিলে তাদের উৎপাত বন্ধ হয়ে যাবে বলে জানান অভিভাবকরা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ