আগামী ৩রা জুলাই বুধবার নীলফামারী জেলা বিএনপির সমাবেশের দলনেতার দায়িত্ব পেয়েছেন গাইবান্ধার কৃতি সন্তান জননেতা আনিছুজ্জামান খান বাবু

আগামী ৩রা জুলাই বুধবার  নীলফামারী জেলা  বিএনপির সমাবেশের দলনেতার দায়িত্ব পেয়েছেন গাইবান্ধার কৃতি সন্তান জননেতা আনিছুজ্জামান খান বাবু
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি দেশব্যাপী জেলা সদরে সমাবেশ এর অংশ হিসেবে আগামী ৩রা জুলাই বুধবার নীলফামারী জেলা বিএনপি'র উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশের দায়িত্বপ্রাপ্ত দলনেতা হলেন দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বস্ত গাইবান্ধা জেলার মাটি ও মানুষের প্রিয়নেতা উত্তরবঙ্গের প্রখ্যাত শ্রমিক নেতা গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক দলের ত্যাগী, সাহসী ও কর্মীবান্ধব জননেতা জনাব আনিছুজ্জামান খান বাবু। তিনি আগামী ৩রা জুলাই নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ সফল করার জন্য জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু