বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুরে বিএনপি'র সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুরে বিএনপি'র সমাবেশ অনুষ্ঠিত
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

০১ লা জুলাই সোমবার বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক জনাব শামসুজ্জামান শামুর সভাপতিত্বে সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন নবী ডনের সঞ্চালনায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জননেতা শামসুজ্জামান দুদু, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক( রংপুর বিভাগ) সাবেক মন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হ্যাবীব দুলু, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল খালেক সহ-সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি জনাব অধ্যাপক আমিনুল ইসলাম সহ সংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। জনাব সাইফুল ইসলাম আহ্বায়করংপুর জেলা বিএনপি নাজমুল আলম নাজু সদস্য সচিব সহ মহানগর,জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু